বৃহস্পতিবার এমিরেটস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “এমিরেটস্ বহরের ৯০টি বোয়িং ৭৭৭ উড়োজাহাজের যাত্রীরা এই লাইভ চ্যানেল সুবিধা পাবেন। এরই মধ্যে স্পোর্টস ২৪ নামে একটি লাইভ চ্যানেল চালু করা হয়েছিল।”
‘স্পোর্টস ২৪ এক্সট্রা’ এবং ‘স্পোর্টস ২৪’ চ্যানেলে শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলো সরাসরি দেখানো হবে। এর মধ্যে উয়েফা ইউরো-২০১৬, এনবিএ, ফর্মুলা ওয়ান, উইম্বেলডন, ইউএস ওপেন এবং মোটো জিপি রয়েছে।
যাত্রীরা এ দুটি চ্যানেলের সাহায্যে চলতি বছরের অগাস্টে অনুষ্ঠিতব্য রিও ২০১৬ অলিম্পিকও লাইভ দেখতে পাবেন বলে বিবৃতিতে জানানো হয়।