পাকিস্তানে আংশিক লকডাউন জারি

মহামারি করোনার উর্ধ্বমুখী সংক্রমণ রোধে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনসমাগম এড়াতে আট দিনের আংশিক লকডাউন জারি করেছে পাকিস্তান।
আজ শনিবার (৮ মে) থেকে শুরু হওয়া এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে। এ খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী, দর্শনীয় স্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে পুরো পাকিস্তান জুড়ে ভ্রমণ সীমাবদ্ধ থাকবে।
নিত্যপণ্যের দোকানপাট ছাড়া বাকি সকল কিছু বন্ধ থাকবে।

পাকিস্তানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ বাড়ছে।
গত একদিনের ব্যবধানে দেশটি নতুন করে রেকর্ড ৪ হাজার ১০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে সংক্রমণের এ সংখ্যাটা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment