দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (১২ মে) আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদে চারদিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ মে থেকে আগের মতো আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত থাকবে।’
আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে যারা এ বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তারা স্বাভাবিক নিয়মে আসতে পারবেন বলে জানান আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ ।