চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বুধবার (তৃতীয় দিনে) সন্ধ্যা ৬টা পর্যন্ত, ভারতে আটকেপড়া ১৩২ জন বাংলাদেশি যাত্রী দেশে এসেছেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, এর মধ্যে চট্টগ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র বর্মণ ও চুয়াডাঙ্গা জেলার দামুডহুদার আলাউদ্দিন মিয়ার দেহে করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের মাধ্যমে প্রথম দিন ১১ জন, দ্বিতীয় দিন ৭২ জন এবং বুধবার ১৩২ জনসহ মোট ২০৯ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে দুজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা হাসপাতালে করোনা আইসোলেশনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আব্দুল আলীম।