সোনামসজিদ চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ভারতে আটকাপড়া ১১ জন বাংলাদেশী

করোনায় ভারতে আটকাপড়া ১১ জন বাংলাদেশী নারী-পুরুষ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোষ্ট দিয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে প্রবেশ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আটকেপড়া বাংলাদেশিরা ছোট ছোট দলে ভাগ হয়ে ভারতের মোহদীপুর দিয়ে সোনামসজিদ চেকপোষ্টে প্রবেশ করে।

সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জাফর ইকবাল জানিয়েছেন, বেলা ২টা পর্যন্ত ১১ জন বাংলাদেশি সোনামসজিদ চেকপোষ্ট দিয়ে প্রবেশ করেছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এর আগে বুধবার সোনামসজিদ চেকপোষ্ট দিয়ে ২৪ জন বাংলাদেশি দেশে প্রবেশ করেছে। জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য নিরাপত্তার দায়িত্বে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

Comments (0)
Add Comment