বাংলাদেশকে ৫১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

করোনা পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা তৈরি ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে দু’টি প্রকল্পের আওতায় ৫ হাজার ১০০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের সদর দফতর এই ঋণ অনুমোদন করা হয়।
আজ শুক্রবার (২১ মে) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ব ব্যাংক বলছে, এই ঋণ সহায়তায় বাংলাদেশের ১৭ লাখ ৫০ হাজার (১.৭৫ মিলিয়ন) দরিদ্র ও অরক্ষিত মানুষসহ যুবক, নারী, পিছিয়ে থাকা জনগোষ্ঠী, দেশে ফিরে আসা প্রবাসীদের সহায়তা করা হবে।
পাশাপাশি করোনার মতো মহামারি মোকাবিলায়ও সক্ষমতা তৈরিতেও সহায়তা করা হবে।

Comments (0)
Add Comment