পাকিস্তানকে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে চীন

বেইজিং থেকে ২০ লাখ ডোজ সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের আরো একটি চালান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিয়ে এসেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
সংশ্লিষ্ট চীনা কর্তৃপক্ষ পাকিস্তানকে মারাত্মক ভাইরাসের সংক্রমণ রোধের সহায়তায় ভ্যাকসিনের নিরবচ্ছিন্ন সরবরাহ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্রমতে, পাকিস্তান এখন পর্যন্ত কোভ্যাক্স প্রোগ্রামের মাধ্যমে চীন থেকে সিনোফার্ম, সিনোভ্যাক এবং ক্যানসিনো নিয়ে গঠিত কোভিড-১৯ ভ্যাকসিনের ১ কোটি ৩০ লাখেরও বেশি ডোজ পেয়েছে।

 

Comments (0)
Add Comment