প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব

সৌদি আরবে করোনাভাইরাসের কারণে চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

মঙ্গলবার সৌদি গেজেট এ খবর জানিয়েছে, একই সাথে আগামী ২ জুন পর্যন্ত ভিসার মেয়াদও বাড়ানোর কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি গেজেটের খবরে জানায়, বাদশা সালমানের নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। দেশের নাগরিক ও বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি প্রশমনে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হয়েছে।

Comments (0)
Add Comment