‘কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়’

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানির করার মতো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রধানমন্ত্রী বলেন, আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন।

রোববার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে এ মন্তব্য করেন ইমরান খান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দু’দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেয়া ঠিক হবে না।
পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত মানুষের সঙ্গে প্রতারণা হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সাথেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান।

Comments (0)
Add Comment