পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সদর দফতর হিসেবে প্রচার করায় ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান সরকার।
এ ধরনের কর্মকাণ্ড ‘বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে মনে করছে পাকিস্তান।
গত ১০ মে থেকে ২০ মে পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরয়েয়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে অন্তত ২৫৪ জন প্রাণ হারিয়েছেন।
এদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার বেসামরিক মানুষ।
এসময় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছে ১২ জন।