১ জুলাই থেকে বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল

বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত গ্রাহকের হ্যান্ডসেটগুলো আগামী ৩০ জুন বিটিআরসির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে ১ জুলাই থেকে এ সেটগুলো বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, আগামী ১ জুলাই থেকে অবৈধ মোবাইল ফোন শনাক্ত শুরু করার কথা ছিল বিটিআরসির।
কিন্তু কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছিল, ওই দিন থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে। এই প্রেক্ষিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

Comments (0)
Add Comment