‘সরকারের সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা’

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প নয়, কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্প, বিধবা-দুস্থ-বয়স্ক-প্রতিবন্ধী ভাতা নিয়েও সরকারি দলের লোকেরা লুটপাট ও দুর্নীতি জড়িয়ে পড়েছে। আসলে ‘সরকারের সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা‘।

আজ শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভূমিহীন গরিব মানুষের জন্য নির্মিত ঘর, যা ঢাক-ঢোল পিটিয়ে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেই ঘর নিয়েও যে সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণ হয়েছে তা গণমাধ্যমের কল্যাণে জাতি তা জানতে পেরেছে।
এই ঘরগুলো হস্তান্তরের আগেই বা হস্তান্তরের পর দু’তিন মাস যেতে না যেতেই যেভাবে ধসে পড়তে দেখা গেল, তাতেই প্রমাণ হয় দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে।

Comments (0)
Add Comment