সহশিল্পীদের জন্য ৬টি গরু কোরবানি দেবেন অভিনেত্রী পরীমণি

এবারও তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী পরীমণি।
গত পাঁচ বছরের ধারাবাহিকতা রক্ষা করে এবার ছয়টি গরু কোরবানি দেবেন বলে গণমাধ্যমকে জানান এই অভিনেত্রী।

২০১৬ সাল থেকে প্রতিবার এফডিসিতে গরু কোরবানি দেওয়া শুরু করেন পরীমণি। সেবার একটি গরু কোরবানি দেন তিনি।

এবার কয়টি গরু কোরবানি দেবেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে।
তাই ছয়টি গরু কোরবানি দেব।’

Comments (0)
Add Comment