বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কারিনা কাপুর সন্তানসম্ভবা অবস্থায় শুটিংয়ে জ্ঞান হারিয়েছিলেন।
সম্প্রতি কারিনা কাপুরের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশিত হয়েছে।
দুই পুত্রসন্তানের মা নিজের সন্তান ধারণের অভিজ্ঞতা সম্পর্কে সেই বইতে লিখেছেন। সেখানেই এমন তথ্য জানিয়েছেন নায়িকা।
অন্তঃসত্ত্বা থাকাকালীন ‘লাল সিংহ চড্ডা’ ছবির শুটিং করেছেন কারিনা।
তাছাড়া একাধিক ফটোশুটেও নিয়মিত ছিলেন তিনি।
বিস্তারিত তথ্য না দিলেও এক দিনের ঘটনার কথা উল্লেখ করেছেন কারিনা।
ফাটোশুটে গিয়ে সেটেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, লোকেরা মনে করে খ্যাতনামাদের ক্ষেত্রে সব কিছু অন্য রকম হয়।
তারা সন্তানসম্ভবা অবস্থাতেও জৌলুসময় পার করে বলে ধারণা তাদের।
কিন্তু আদৌ সে রকম নয়।
গোড়ার দিকে আমিও চেষ্টা করেছি নিজেকে সুন্দর করে রাখার। বাইরে বের হলেও সেটাই মাথায় রাখতাম।
কিন্তু আমি নিজের মনে সৌন্দর্য অনুভব করিনি।