করোনা রোধের একমাত্র উপায় হলো টিকা গ্রহণ করা।
ভারতের চিকিৎসা গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সেখানে দেখা যায় করোনায় মৃত্যু ঠেকাতে টিকা ৯৯ শতাংশ কার্যকর।
সংস্থাটির গবেষক ডা. প্রজ্ঞা যাদব বলেন, গবেষণার জন্য ১৫০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে।
এই লোকগুলো টিকা নেওয়ার পরও করোনার উপসর্গে ভুগছেন বা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
মহারাষ্ট্র, কর্নাটক ও পশ্চিমবঙ্গ থেকে নেওয়া এসব নমুনায় দেখা গেছে, আক্রান্তদের অধিকাংশই করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
এছাড়া আলফা, কাপ্পা ও ডেল্টা প্লাসে আক্রান্ত রোগীও আছেন।