যুক্তরাজ্যের ইংল্যান্ড থেকে তুলে নেয়া হয়েছে করোনার বিধিনিষেধ।
তারপরও দেশের সব নাগরিককে মরণঘাতী এ ভাইরাস থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এখন থেকে কতজন মানুষ একসঙ্গে দেখা করতে পারবেন বা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সে ব্যাপারেও থাকছে না কোন নিয়ম কানুন।
পুনরায় খুলে দেয়া হচ্ছে নাইটক্লাবগুলো, মদের দোকান কিংবা রেস্টুরেন্টেও এখন আর টেবিল সার্ভিসের প্রয়োজন হবে না।
কিছু জায়গায় মাস্ক পরতে বলা হয়েছে তবে তা আইন অনুযায়ী বাধ্যতামূলক নয়।