পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) মুনাফা বেড়ে প্রায় ৩ গুণ হয়েছে।
আজ সোমবার (১৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪২ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৯৭ পয়সা ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৯৩ পয়সা, যা গত বছর ৩ টাকা ৫ পয়সা ছিল।