জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৪ পয়সা।

Comments (0)
Add Comment