জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে কাল

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কাল ২ লাখ ৪৫ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসছে। করোনা ভাইরাসের টিকা বন্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গড়ে ওঠা বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে এ টিকা আসবে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির বরাতে আমরা জানতে পেরেছি জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার দেশে আসবে। তবে কখন কোন ফ্লাইটে আসবে তা এখনও জানতে পারিনি।’

রোবেদ আমিন জানান, যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে তাদেরকে এই টিকা দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে আগামীকাল যে টিকা আসবে তা ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপদিত নয়।

Comments (0)
Add Comment