ঢাকায় ভয়াবহ আকার ধারন করছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ১০৪ হাসপাতালে

ঢাকায় ভয়াবহ আকার ধারন করছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত এক হাজার ৫৭৪ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪ জন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।

মোট শনাক্ত রোগীর মধ্যে এক হাজার ২০২ জনকে চলতি মাসে শনাক্ত করা হয়েছে। এর অর্থ হলো দ্রুত ডেঙ্গু রোগের বিস্তার ঘটছে।

Comments (0)
Add Comment