দক্ষিণ কোরিয়ায় তিন দিনের ইম্পোর্ট গুডস ফেয়ারে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় তিন দিনের ‘ইম্পোর্ট গুডস ফেয়ার’ (আইজিএফ)-এ অংশ নিয়েছে বাংলাদেশ। ২২ থেকে ২৪ জুলাই রাজধানী সিউলের কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ১৮তম আইজিএফে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ।

দূতাবাস সূত্র জানায়, মেলায় বাংলাদেশের অংশগ্রহণের ফলে কোরিয়ার ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এটি কোরিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা করছেন প্রবাসীরা।

এ বছর ৪০টি দেশের দূতাবাস এবং বিভিন্ন দেশের ২২টি প্রতিষ্ঠান আইজিএফে অংশগ্রহণ করে। কইমা চেয়ারম্যান ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ুং তাই চোই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনের পরে রাষ্ট্রদূত আবিদা ইসলাম কোমার চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং অন্যান্য রাষ্ট্রদূতদের বাংলাদেশের স্টল পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং তাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য উপহার প্রদান করেন।

মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সৌজন্যে প্রাপ্ত বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য, যেমন- তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক পণ্য, হস্তশিল্প যেমন- পিতলের পণ্য, ঐতিহ্যবাহী পুতুল ইত্যাদি প্রদর্শন করা হয়।

কইমা চেয়ারম্যান ও অন্য রাষ্ট্রদূতরা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এলে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

 

Comments (0)
Add Comment