এসএসসি-এইচএসসির তিন বিষয়ে পরীক্ষা

চলতি বছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে।
এবার নেয়া হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা।
পরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। বিশ্বব্যাপী করোনা জনিত অতিমারির কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা নেয়া হবে না।

Comments (0)
Add Comment