করোনায় চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ

করোনায় চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ১৮ জন মারা গেছেন। নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭৭ জন।

একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন শহরের। অপর ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গতকাল সোমবার চট্টগ্রামে ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ। এদিন করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হয়।

 

Comments (0)
Add Comment