এ বছরের শেষের দিকে ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহার-মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এ বছরের শেষের দিকে ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহার নেওয়া হবে। তবে তারা ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত রাখবে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিরি সঙ্গে হোয়াইট হাউজে এক সাক্ষাৎকারের পর এই ঘোষণা দিয়েছেন বাইডেন।

ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে বিধ্বংসী অস্ত্র আছে এই অভিযোগে ২০০৩ সালে ইরাকে সৈন্য পাঠায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করো ফাঁসি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরাকে বর্তমানে ২৫ হাজার মার্কিন সেনা সদস্য আছে।

জো বাইডেন গণমাধ্যমকে বলেন, ‘আইএসআইএসকে প্রতিহত করতে ইরাকে আমাদের ভূমিকা থাকবে, আমরা সবসময় সেখানে সহযোগিতা করবো। কিন্তু এই বছরের শেষে আমরা আর যৌথ অভিযান চালাবো না।’

 

Comments (0)
Add Comment