জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) ফ্রাঙ্কফুর্টের একটি গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। ফ্রাঙ্কফুর্ট শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।
ঈদপরবর্তী ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর হোসেন সরকার, রোকন ফয়সাল, মিতা সরকার, শিখা ফয়সাল, শিহাব উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে বাঙালি কমিউনিটির অনেকেই সপরিবারে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফলে ঈদ পুনর্মিলনীটি পরিণত হয়েছিল ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।