‘তালেবান সদস্যরা সাধারণ মানুষ, সৈনিক নয়’

তালেবান সদস্যদের ‘সৈনিক’ হিসেবে নয়, বরং ‘সাধারণ মানুষ’ বলেই মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও এশিয়ান নিউজ নেটওয়ার্ক।

সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে তালেবানের যে উত্থান ঘটেছে সেটির জেরে পাকিস্তানে রাজনৈতিক বা সামাজিক কোনো অস্থিরতা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে কিনা?

যুক্তি হিসেবে বলা হয়, তালেবান সদস্যরা পশতু জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত।
তাছাড়া পাকিস্তানেও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে পশতুরা অন্যতম সংখ্যাগরিষ্ঠ জাতি। আফগানিস্তানে তালেবানদের শাখা সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানও (টিটিপি) সক্রিয় সংগঠন।
এর বাহিরে আফগান-পাকিস্তান সীমান্তসহ পুরো পাকিস্তানজুড়ে ৩০ লাখেরও বেশি আফগান শরণার্থী আছে।

Comments (0)
Add Comment