গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নায়িকা একা গ্রেফতার

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নায়িকা একা গ্রেফতার। বর্তমানে তাকে হাতিরজিল থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

অশ্লীল নায়িকা  এক সময় নিজের অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রে বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা একা।

নামি পরিচালক কাজী হায়াতের ‘তেজী’ এবং ‘ধর’সহ বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

সে সময় এ জুটিকে বেশ গ্রহণ করেছিল দর্শক।

এরপর নায়ক মান্নার সঙ্গে একাধারে অনেকগুলো ছবিতে অভিনয় করেন এবং সফলতাও পান তিনি।

নায়ক মান্না ছাড়াও রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, শাকিব খান, কাজী মারুফসহ আরও অনেক নায়কের বিপরীতেই কাজ করেছেন একা।

অনেকের সঙ্গে জুটি বাঁধলেও নায়ক মান্নার বিপরীতে একা ছিলেন দুর্দান্ত। তার সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমায় সাড়া ফেলেছিলেন তিনি।

কিন্তু নায়ক মান্না মারা যাওয়ার পর তার ক্যারিয়ারে ভাটা পড়ে। নিজেকে মেলে ধরতে পারেন নি এই নায়িকা। নাম লিখান হারিয়ে যাওয়া নায়িকাদের দলে।

পুরনো দশক থেকে শুরু করে বিভিন্ন সময়ে চলচ্চিত্র মাতানো অনেক নায়ক-নায়িকাই হারিয়ে গিয়েছেন। অনেকে ব্যবসায়ে নিমজ্জিত হয়েছেন, অনেকে বিয়ে করে স্বামী ও সংসার নিয়েই সময় পার করে দিচ্ছেন।

সর্বশেষ ২০১২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলা হাওয়া’ সিনেমাতে দেখা গিয়েছিল তাকে। এরপর আর দেখা যায় নি তাকে। যদিও এই ছবির মুক্তির অনেক বছর আগেই দেশ ছেড়েছিলেন তিনি।

ফিরেছিলেন ২০১১ সালের দিকে। কিন্তু দেশে ফিরেও আলোতে আসতে পারেন নি কিংবা নিজেকে আগের মত করে মেলে ধরতে পারেন নি আর। নায়ক মান্না মা রা যাওয়া এবং অ শ্লী ল ছবির নায়িকাসহ কিছু বিতর্কিত কাজে জড়ানোর অভিযোগে পড়ে সিনেমা থেকে বিদায় নিয়ে নেন একা।

তবে এখন প্রায়ই বিভিন্ন টিভি অনুষ্ঠানে দেখা মিলে তার। দেখা গিয়েছে নাটক ও বিজ্ঞাপনেও। তবে অনেকটা সময় কেটে গেলেও নতুন করে সিনেমার পর্দায় এখনও দেখা যায় নি তাকে। -সুত্র যমুনা টিভি

Comments (0)
Add Comment