‘লকডাউন বাড়ানো নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি’

সারাদেশে রোববার শিল্প কারখানা খুললেও আগামী ৫ আগস্টের পর ফের কঠোর লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে কিনা এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ বাড়বে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি।
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাড়াতে বলা হয়েছে।
তাই পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিকল্প কী হতে পারে, সেসব নিয়েও সরকারের মধ্যে আলোচনা আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্টের মধ্যে তা জানানোর চেষ্টা করা হবে।

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এসব বিষয় জানান।

সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের কারণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ উড়োজাহাজসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরকারি কর্মচারীদের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি সম্পন্ন করতে বলা হয়েছে।
এ ছাড়া শপিং মল, মার্কেটসহ সব দোকানপাট, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে।

 

 

Comments (0)
Add Comment