‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত’

জিয়াউর রহমান নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন, আওয়ামী লীগ ঘটিয়েছে।
অন্য কেউ এর সঙ্গে জড়িত ছিল না।
যারা করেছে, তারা সামরিক বাহিনীর লোক ছিল।
কাজেই মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না।’

সোমবার দুপুরে লালমনিরহাটে বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের মোশতাক সাহেবের সঙ্গে পুরো ৩১ জনের মন্ত্রিসভা শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের ওপর দিয়ে হেঁটে গিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছে।’

 

Comments (0)
Add Comment