দেশে দোকান-পাট খুলে দেওয়ার সিদ্ধান্ত

১১ আগস্ট থেকে দোকান-পাট খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে।
সচিবালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বলা হয় ১০ আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ চলবে।
তবে ভ্যাকসিন প্রাপ্তরাই কেবল ১১ আগস্ট থেকে ঘরের বাইরে বের হতে পারবে।
আশা প্রকাশ করা হয়, এ সময়ের মধ্যে সারা দেশে আরও প্রায় ১ কোটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে।
দীর্ঘদিন লকডাউন শেষে কয়েকদিন পর ব্যবসা পরিচালনার যে সুযোগ দেওয়া হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

গণমাধ্যমে এক ভিডিও বার্তায় সংগঠনটির সভাপতি মো. হেলালউদ্দিন বলেন, সরকার দোকন মালিক ও কর্মচারীদের করোনা টিকা দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে।
এটা বাস্তবায়নে প্রয়োজন হলে এবং সরকার চাইলে আমরা প্রতিটি মার্কেটে সমিতির উদ্যোগে অস্থায়ী টিকা কেন্দ্র করতে পারি।
যাতে ১০ আগস্টের মধ্যে দোকানের সঙ্গে সংশ্লিষ্টরা করোনা টিকা সহজে দিতে পারে।

Comments (0)
Add Comment