রোহিঙ্গাদের গোপন বৈঠকের খবরে অভিযান, মিলল ৭২ জোড়া স্যান্ডেল

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদে রোহিঙ্গাদের গোপন বৈঠক ভণ্ডুল করেছে পুলিশ।
গতকাল রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে অভিযান চালানো হয়।

এ সময় অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ অভিযান চালানো হয়।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও গোপন বৈঠকে অংশ নিয়ে অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

Comments (0)
Add Comment