গাজীপুরে ল্যাবে করো’নাভা’ইরাস সংক্রমিত হওয়ায় পরীক্ষা বন্ধ

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও পিসিআর মেশিনের যন্ত্রাংশে ভাইরাস সংক্রমিত হওয়ায় সাময়িকভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার থেকে এ ল্যাবে ভাইরাস সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, পিসিআর ল্যাবে করোনাভাইরাস সংক্রমিত হয় পড়লে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, সোমবার বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেয়া হয়। এতে ১১৫টি পজেটিভ ও ৮টি নেগেটিভ ফল আসে।
এ পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সন্দেহ হয়।
এছাড়া পিসিআর টিউবে যেখানে করোনাভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি পাওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়।

Comments (0)
Add Comment