ইতালিতে বাংলা স্কুলের প্রধান শিক্ষক মুন্নার মাতৃবিয়োগ

রাজধানী রোমের প্রথম বাংলা স্কুলের প্রধান শিক্ষক ইমরান উদ্দিন মুন্নার মা ফাইজুন নেছা ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভোগে বৃহস্পতিবার রাতে ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ফাইজুন নেছা তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বদেশ-বিদেশ পত্রিকার প্রধান সম্পাদক ইকবাল হোসাইন। এক শোক বার্তায় তিনি মরুহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মরহুমার আত্মার শান্তি কামনায় সবার প্রতি দোয়া প্রার্থনা করেন।

এছাড়াও ইতালির বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। মায়ের মৃত্যুতে ইতালি প্রবাসী শিক্ষক ইমরান উদ্দিন মুন্না সবার কাছে দোয়া চেয়েছেন।

Comments (0)
Add Comment