যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার রাতে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান দেয়া শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেনের তীব্র সমালোচনা করে গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
এসময় লাইভে ব্যারিস্টার সুমন বলেন, ‘শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ওসি আক্তার হোসেনের আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু-একটা কথা বলা দরকার।
আওয়ামী লীগের স্লোগান দেয়ার মানুষ কী এতই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে।’