২৪ ঘণ্টায় দেশে আরও ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানাননো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২৪ জন ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ জন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জনে।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০০ জন আর অন্যান্য বিভাগে সর্বমোট রোগী ভর্তি আছেন ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৪৩ জন।
তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ৫৮৭ জন রোগী।

Comments (0)
Add Comment