মেহেদির পর সাজঘরে মোহাম্মদ নাঈম। উদ্বোধনীতে ৪২ রান করা বাংলাদেশ এরপর মাত্র ১৫ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারাল। আর ৬০ রানে আউট সাকিব আল হাসান।
৮.২ ওভারে ৫৭ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ। ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৩ রান করে ফিরেছেন এ ওপেনার।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেছেন দুই ওপেনার মেহেদি হাসান ও নাঈম শেখ।
৪.৩ ওভারে দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে ওপেন করা মেহেদি হাসান।
সাজঘরে ফেরার আগে ১২ বলে ১৩ রান করেন এ অলরাউন্ডার।
জয়ের লক্ষ্যে আজ শামিম হোসেন ও শরিফুলের বদলি হিসেবে বাংলাদেশ খেলাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া দলেও দুটি পরিবর্তন। অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউডের পরিবর্তে খেলছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।