বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল ফের শুরু করার বিষয়ে ঢাকার প্রস্তাবে দিল্লি সম্মতি দিয়েছে। খবর বিবিসি বাংলা।
গত প্রায় চার মাস ধরে দুদেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
সব ঠিকঠাক থাকলে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনার আওতায় চলতি সপ্তাহেই আবার দুদেশের মধ্যে ফ্লাইট চলবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহেই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে ভারতের কাছে ফ্লাইট চলাচল শুরু করার প্রস্তাব দেওয়া হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নানা দিক খতিয়ে দেখে সে প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন।