পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গে ‘অন্তরঙ্গতায়’ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের তালিকা গণমাধ্যমে প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।
রিমান্ডে থাকা পরীমনি কিংবা পিয়াসা কারও নাম বললেই কি হবে নাকি? যাচাই- বাছাই করতে হবে।’
গণমাধ্যমে নাম প্রকাশের পর কয়েকজন ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে গুঞ্জন শোনা গেলেও তিনি তা নাকচ করে দিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া কথিত মডেলদের সঙ্গে সমাজের বিশিষ্টজনের নাম জড়িয়ে একটি চক্র চাঁদাবাজি করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।