আমলানির্ভরতার কারণেই করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
সোমবার সকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং জনগণের জীবন-জীবিকা বিপন্ন করে ফেলেছে।
আমরা প্রথম থেকে সরকারকে সতর্ক করে বলেছিলাম, একটা জাতীয় কনভেনশন করে অথবা সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সামাজিক সংগঠন-এনজিওর সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক।’
‘সরকার এটা কর্ণপাতই করেনি। তারা শুধু আমলাদের ওপর নির্ভর করে করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেটাকে এককথায় বলা চলে, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয় সংকীর্ণতা, দলীয়করণ। দুর্নীতি সব ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে।’