দেশে তিন ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত ১৭ মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।
কয়েক দফা ছুটি বাড়ানোর পর আবারও গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়।

তবে এবার সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
নভেম্বর-ডিসেম্বরে এসএসসি পরীক্ষা ছাড়া এ পরিকল্পনা থেকে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বাদ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ পরিকল্পনার বাইরে রাখার পেছনে যুক্তি হলো-চলতি শিক্ষাবর্ষ প্রায় শেষ।
সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে আগাম ও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে চাইছেন না।

Comments (0)
Add Comment