মডার্না-সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা শুরুর নির্দেশ

রোনাভাইরাসের সংক্রমণরোধে মডার্না ও সিনোফার্মের দ্বিতীয় ডোজ শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া শুরু হবে।
তবে যেসব স্থানে ওই ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে ২য় ডোজ দেওয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে।
এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।

Comments (0)
Add Comment