সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ ভ্যাকসিন ঢাকার পথে

চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকার চালানটি এখন ঢাকার পথে।

বুধবার বিকেল ৫টার দিকে ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।
এটি দোয়া হয়ে ঢাকায় পৌঁছাবে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় একটি ফ্লাইটে ১৭ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

Comments (0)
Add Comment