অর্থনৈতিক মন্দার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ইতালির রাষ্ট্রীয় বিমানসংস্থা আল ইতালিয়া এয়ারলাইন্স।
আগামী ১৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের কার্যক্রম।
১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসলেও সম্প্রতিক সময়ে ব্যাপক লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
এ কারণেই নিজেদের গুটিয়ে নিল আল ইতালিয়া।
এতে কর্মহীন হয়ে পড়বেন ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী।
শেষ পর্যন্ত চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাচ্ছে ইতালির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স আল ইতালিয়া। আগামী ১৫ অক্টোবর সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠানটি।
অথচ এই এয়ারলাইন্সটিতে রয়েছে ৮৪টি সচল উড়োজাহাজ এবং বিশ্বের প্রায় ৯৭টি বিমানবন্দরের গন্তব্যে প্রতিনিয়ত যাতায়াত করছে আল ইতালিয়া।