ঢাকা থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়লো টার্কিশ ফ্লাইট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা অবস্থান করে তবেই ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়লো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ইস্তাম্বুল এয়ারপোর্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা, আর তাতে কয়েক ডজন প্রাণহানি ও আতঙ্কের জেরে এই বিলম্ব।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও টিকে-৭১৩ ফ্লাইটটি ছেড়ে যায় সকাল ৯টায়।

ওদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকেও ইস্তাম্বুলগামী ফ্লাইটগুলো প্রাথমিকভাবে আটকে দেওয়া হয়। পরে সেগুলোও ছাড়তে শুরু করে।

মঙ্গলবার (২৮ জুন) এ হামলার ঘটনা ঘটে।

বিশ্বের একটি অন্যতম ব্যস্ত এই বিমান বন্দরে তিন আত্মঘাতী হামলাকারী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পরে ও একের পর এক গুলি চালায়। হামলায় ৩৬ নিহত ১৪৭ জন আহত হয়।

Comments (0)
Add Comment