ইতালির রাষ্ট্রীয় বিমান সেবাদাতা প্রতিষ্ঠান আল ইতালিয়া আগামী ১৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে।
সংস্থাটির সর্বশেষ ফ্লাইটটি আকাশে উড়বে ১৪ অক্টোবর।
সুনামের সঙ্গে প্রায় ৭৫ বছর যাত্রীসেবা দিয়ে আসলেও লোকসানের কারণে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে ১৫ অক্টোবর থেকে ইতালির আকাশে উড়বে আইটিএ নামের নতুন একটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার বিমান।
১৫ অক্টোবর থেকে নীল আকাশের এয়ার রাডার ও সেই সঙ্গে বিশ্বের শতাধিক বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে ইতালির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স আল ইতালিয়ার নাম আর দেখা যাবে না।
১৯৪৬ সাল থেকে শুরু করে টানা প্রায় ৭৫ বছর সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আর্থিক মন্দায় পড়ে চিরদিনের জন্য বন্ধ হলো এ এয়ারলাইন্সটি।
৮৪টি অত্যাধুনিক সচল উড়োজাহাজ সেই সঙ্গে প্রায় ১২ হাজার কর্মীরা বেকারের খাতায় নাম লিখিয়েছে আল ইতালিয়ার।
এই প্রক্রিয়ায় ইতালি সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ মিলিয়ন ইউরো।