বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক কিনতে চায় বেনেটন

বিখ্যাত বৈশ্বিক পোশাক ব্র্যান্ড ইউনাইটেড কালারস অব বেনেটন বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক কেনার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার গুলশানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎকালে বেনেটনের এশিয়া প্যাসেফিকের হেড অব অপারেশন্স মনিকা জোশী এ ইচ্ছার কথা জানান।

আলোচনা চলাকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে নন-কটন ও হাই-অ্যান্ড পণ্যের দিকে বাংলাদেশের পোশাকশিল্প ক্রমাগতভাবে মনোযোগ বাড়াচ্ছে।
তিনি বেনেটনকে অনুরোধ জানান, তারা যেন উচ্চ চাহিদাসম্পন্ন পোশাক তৈরিতে বাংলাদেশে তাদের সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধিতে সমর্থন ও সহযোগিতা প্রদান করেন।

Comments (0)
Add Comment