স্পোর্টস ডেস্ক : নিও ক্রিকেট একাডেমীকে হারিয়ে সন্দ্বীপ ক্রিকেট একাডেমী শুভ সুচনা করেছে। সোমবার চট্টগ্রামের ব্রাদার্স ক্রিকেট একাডেমি কতৃক আয়োজিত সৈয়দ মইনুদ্দীন হোসেন মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দুই দলের মধ্যকার প্রথম খেলায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি এই শুভ সুচনা করে।
দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স সাগরিকা মাঠে প্রতিদ্বন্ধিতাপুর্ণ এই খেলা অনুষ্ঠিত হয়।
নিও ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে সবকটি উইকেট হারিয়ে তারা নির্ধারিত ২০ ওভারে ৯৭ রান করেন। স্কোর- ৯৭/১০ তানভীর ৩-০-১১-২ হৃদয় ৪-১-৭-৩ সজীব ৪-০-১৩-১ রিফাত ৩-০-১৫-১ ।
৯৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ২২ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিশ্চিত করে । একাডেমীর পক্ষে পক্ষে সর্বোচ্চ রান করেন শাওন ৩৪ বলে ৪৫ রান। এছাড়া সাজ্জাদ ২৫ বলে ১৮, নিরু ২১ বলে ১৮ অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।