১৯ ডলারে পাওয়া যাবে আইফোন মোছার কাপড়

স্মার্টফোনের দুনিয়ায় আইফোন এক যুগান্তকারী নাম।
অ্যাপলের আইফোন মোবাইল ফোনের যুগ পরিবর্তন করেছে।
বর্তমানে আইফোনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে।
অন্যান্য স্মার্টফোনের তুলনায় দাম বেশি হলেও একটি আইফোন এ প্রজন্মের কাছে শখের জিনিস।
আইফোন কেনা এখন যেন আভিজাত্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।

মূলত আইপ্যাডের বদলে একই সুবিধাসম্পন্ন ছোট আকৃতির কিছু একটা তৈরির পরিকল্পনা করছিল অ্যাপল।
সে ভাবনাই বাস্তবে আইফোন হয়ে ধরা দেয়।
এটি বেশ পুরোনো কথা। তবে এবার অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য বাজারে এনেছে আইফোন মোছার কাপড়।

গত ১৮ অক্টোবর অ্যাপলের তৈরি ডিভাইসের ডিসপ্লে মোছার জন্য মাইক্রোফাইবার সমৃদ্ধ ‘পলিশিং ক্লথ’ বাজারে ছেড়েছে তারা।
যার একেকটির দাম পড়বে ১৯ ডলার।
বাংলাদেশি মুদ্রায় যা ১৬২৭ টাকার মতো। অ্যাপল এর নাম দিয়েছে ‘পলিশিং ক্লথ’ । তবে বাংলাদেশি ভাষায় যা ‘কাচ মোছার ন্যাকড়া’।

Comments (0)
Add Comment