১৭ বছরের পুরোনো নাম পরিবর্তনের পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।
মার্কিন গণমাধ্যম ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর ফেসবুক তাদের কর্মীদের নিয়ে ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন করে।
চলতি বছরের সম্মেলন আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা রয়েছে।
ওই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
তবে তার আগেই হয়ত নতুন নাম জানা যেতে পারে।
কেউ বলছেন এই সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন নাম হবে ‘এফবি’। এছাড়াও বিভিন্ন সময়ে, ফেসগ্রাম, ফেসটক, বুকফেস’র মত নানা নামের গুঞ্জন শোনা গেছে।
দ্য ভার্জ-এর মতে, ফেসবুকের নাম হতে পারে ‘হরাইজন’।
আগেই এ নিয়ে একটি ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে ফেসবুক। ফেসবুকের ইন্ট্রিগ্রিটি চিফ সমীধ চক্রবর্তী জানিয়েছেন, ফেসবুকের নতুন নাম হতে পারে ‘মেটা’।