শূন্য কার্বন নিঃসরণে আসছে হাইড্রোজেন চালিত উড়োজাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স এবং ব্রিটিশ-আমেরিকান অ্যাভিয়েশন কোম্পানি জিরোঅ্যাভিয়া যৌথভাবে শূণ্য কার্বন নিঃসরণকারী হাইড্রোজেন চালিত বিমান আনবে এবং আগামী ৩ বছরের মধ্যে তার বাণিজ্যিক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রব রিপোর্ট।

এই সপ্তাহে প্রকাশিত রব রিপোর্টের এক প্রতিবেদনে বলা হয় ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে এই বিমান আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ-আমেরিকান অ্যাভিয়েশন কোম্পানি জিরোঅ্যাভিয়া।

সংস্থাটির দাবি, এই এয়ারক্রাফটটি হবে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোজেন চালিত বিমান। সর্বোচ্চ শূন্য কার্বন নিঃসরণকারী বিমানও হবে এটি।

৭৬ টি যাত্রী বহন করতে পারবে বিমানটি, ২০২৪ সালের মধ্যে যার বাণিজ্যিক ব্যবহারও শুরু হবে।

সংস্থাটি এর আগেও হাইড্রোজেন চালিত বিমান তৈরি করেছে।
এটি আগের চেয়েও অত্যাধুনিক, বড় এবং আরও কম, বলা চলে শূণ্য কার্বন নি:সরণ করবে।

Comments (0)
Add Comment